ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন সরকার; শপথে তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন।

নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তাঁর শপথ গ্রহণের পর নতুন মন্ত্রিসভার আরও ৪৯ জন সদস্য (২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী) শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান। সরকার গঠনের পর পরই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে, যেখানে অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের নেতাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার নতুন বণ্টন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ অর্থনীতিবিদ আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব পেয়েছেন ড. খলিলুর রহমান। এছাড়া গুরুত্বপূর্ণ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হাফিজ উদ্দিন আহমেদকে।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ম ন এহসানুল হক মিলন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সরদার মো. সাখাওয়াত হোসেনকে। তরুণ নেতাদের মধ্যে শেখ রবিউল আলমকে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মতো বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন। অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে বড় চমক দেখিয়েছেন নুরুল হক নুর এবং জোনায়েদ সাকি। দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ দেড় দশক পর দেশে একটি নির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন সরকার; শপথে তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধন।

নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন?

Update Time : ০৬:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬