ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ফাঁকা ঢাকায় অপরাধ রুখতে ডগ স্কোয়াড ও সোয়াট মোতায়েন

থানায় রাখা যাবে স্বর্ণালংকার: ঈদের নিরাপত্তায় ডিএমপির বিশেষ উদ্যোগ

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা এবং ফাঁকা রাজধানীর বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে একগুচ্ছ নতুন পদক্ষেপ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৫ মার্চ) সকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এসব তথ্য জানান।

তিনি জানান, যাদের বাড়িতে আত্মীয়-স্বজন নেই এবং মূল্যবান সামগ্রী রেখে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করছেন, তারা চাইলে সংশ্লিষ্ট থানায় স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র জমা রাখতে পারবেন।

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, “ঈদে রাজধানী অনেকটা জনশূন্য হয়ে পড়ে। এই সুযোগে অপরাধীরা যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। নগরবাসীকে অনুরোধ করব, বাড়ি ছাড়ার আগে জানালা-দরজা ভালো করে বন্ধ করুন এবং সিসি ক্যামেরা সচল রাখুন।” নিরাপত্তার খাতিরে প্রয়োজনে নাগরিকদের পুলিশের সহায়তা নিতে কোনো দ্বিধা না করারও আহ্বান জানান তিনি।

রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবার ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডগ স্কোয়াড, সোয়াট টিম এবং বোম ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে। বিশেষ করে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশন এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় এবং টিকিট কালোবাজারি রুখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সার্বক্ষণিক কাজ করবে।

ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত ‘ব্লক রেইড’ চালানো হচ্ছে উল্লেখ করে কমিশনার আরও বলেন, যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। যেকোনো জরুরি প্রয়োজনে বা সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরামর্শ দিয়েছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফাঁকা ঢাকায় অপরাধ রুখতে ডগ স্কোয়াড ও সোয়াট মোতায়েন

থানায় রাখা যাবে স্বর্ণালংকার: ঈদের নিরাপত্তায় ডিএমপির বিশেষ উদ্যোগ

Update Time : ০৫:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬