ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংখ্যাগরিষ্ঠের ভোট পায়নি সরকার; কারচুপির অভিযোগে সরব জামায়াত

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে ক্ষমতায় আসেনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন, বিভিন্ন কৌশলীইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে বর্তমান সরকার।

বিগত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে এখনো ইসলামি আদর্শভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। অথচ এবার বিশেষ করে তরুণ প্রজন্ম একটি আমূল পরিবর্তন চেয়েছিল। সংস্কার ও পরিবর্তনের পক্ষে বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও কারচুপির মাধ্যমে জনগণের প্রকৃত রায়কে বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ভোটের দিন অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং জামায়াতের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ফলাফল প্রভাবিত করা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাঁর দল আরও শক্ত অবস্থান নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

স্বল্প আসন পেয়েও সংসদে যোগদানের বিষয়ে ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন যে, জনগণের ভোটের যে টুকু স্বীকৃতি মিলেছে, তার মর্যাদা রক্ষা করতেই তাঁরা সংসদে গিয়েছেন। সেখানে দলীয় এজেন্ডার চেয়ে জনগণের অধিকার আদায়েই তাঁরা সোচ্চার থাকবেন। তবে সরকারের কিছু সিদ্ধান্তের প্রশংসাও করেন তিনি। বিশেষ করে এমপিমন্ত্রীদের সরকারি প্লট ও করমুক্ত গাড়ি সুবিধা না নেওয়া এবং প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার সিদ্ধান্তকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। ইফতার মাহফিলে তিনি মিরপুরকাফরুল এলাকার মানুষের উদ্দেশে রমজানে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান এবং কোনো চাপের মুখে চাঁদা না দিতে অনুরোধ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংখ্যাগরিষ্ঠের ভোট পায়নি সরকার; কারচুপির অভিযোগে সরব জামায়াত

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

Update Time : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬