সংগৃহীত ছবি
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ইঞ্জিনিয়ারিং বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘এক্সিকিউটিভ-সিএএমও’ (Executive-CAMO) পদে আগ্রহী প্রার্থীরা আগামী ১১ এপ্রিল পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।গত ১২ মার্চ থেকেই এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) অথবা ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা এবং এয়ারলাইন্সে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে এবং নারী-পুরুষ উভয়ই এই পদের জন্য যোগ্য।
বেতন ও সুযোগ-সুবিধা:
নির্বাচিত প্রার্থীদের মাসিক ৩৫,০০০ টাকা বেতন প্রদান করা হবে। এ ছাড়া অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে:মোবাইল বিল ও খাবার সুবিধা।
সপ্তাহে ২ দিন ছুটি (শুক্র ও শনিবার)।বছরে দুটি উৎসব বোনাস এবং বার্ষিক ইনক্রিমেন্ট।চিকিৎসা বিমা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট বা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন জমার শেষ সময় আগামী ১১ এপ্রিল ২০২৬। কর্মস্থল হবে রাজধানী ঢাকা।
একনজরে নিয়োগ তথ্য ২০২৬
বিষয়বিবরণপ্রতিষ্ঠানের নামইউএস-বাংলা এয়ারলাইন্সপদের নামএক্সিকিউটিভ-সিএএমও (ইঞ্জিনিয়ারিং)আবেদনের শেষ তারিখ১১ এপ্রিল ২০২৬বেতন৩৫,০০০ টাকা (মাসিক)আবেদন মাধ্যমঅনলাইন (usbair.com)

















