ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শামা ওবায়েদ: ‘ভোট দেওয়া-না দেওয়া সবার এমপি আমি’

বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় হাই কমিশনারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং নাগরিকরা যাতে আগের মতো যাতায়াত করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, নির্বাচনপরবর্তী সময়ে উপজেলার প্রতিটি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। তিনি নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দলীয় পরিচয়ে মারামারি বা কোন্দল করে কোনো লাভ নেই। এসব দ্বন্দ্বে জড়িয়ে হাসপাতালে যাওয়া বা হামলামামলার শিকার হওয়া উন্নয়নের পথে বাধা।তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, ঝগড়াবিবাদ বন্ধ করে এলাকার শিক্ষা ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়নে মনোযোগী হতে হবে। এ সময় তিনি নিজেকে কেবল বিএনপির এমপি নয়, বরং এলাকার সবার প্রতিনিধি হিসেবে ঘোষণা করে বলেন, ‘আমি এখানে মন্ত্রী বা এমপি হিসেবে নয়, আপনাদের সন্তান হিসেবে থাকতে চাই।

রমজান মাসে জনসেবায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনো ধরনের অপকর্ম বা অবৈধ কাজে লিপ্ত হলে আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধী যে দল, মত বা ধর্মেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। বল্লভদী, সোনাপুর ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

শামা ওবায়েদ: ‘ভোট দেওয়া-না দেওয়া সবার এমপি আমি’

বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : ০৮:০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬