ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
১০ হাজার টাকার জন্য মা-ভাই-ভাবীকে মারধর ও প্রাণনাশের হুমকি; অভিযুক্ত ছেলের বিরুদ্ধে থানায় তদন্ত শুরু।

নির্যাতন থেকে বাঁচতে ইউএনওর কাছে মায়ের অভিযোগ: ছেলে মাদকাসক্ত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকাসক্ত ও বখাটে ছেলের নির্মম নির্যাতনের হাত থেকে নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধা মা।

উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের বাসিন্দা জয়বানু আক্তার গত রোববার বিকেলে তাঁর ৩০ বছর বয়সী ছেলে মো. ওয়াসিমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ওয়াসিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং গত তিন বছর ধরে নিজেকে হিজড়া পরিচয় দিয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আসছেন। বর্তমানে ছেলের বেপরোয়া আচরণে গোটা পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে ওয়াসিম তাঁর মায়ের কাছে ১০ হাজার টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় গত শুক্রবার রাত ৯টার দিকে তিনি বাড়িতে তাণ্ডব চালান। মা জয়বানু আক্তার জানান, ওয়াসিম অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাকে, তাঁর বড় ছেলে এবং পুত্রবধূকেও মারধর করেছেন। এ সময় বসতঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। টাকা না দিলে পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন ওয়াসিম। অশ্রুসিক্ত কণ্ঠে মা জয়বানু বলেন, “আমার ছেলে মদ-গাঁজাসহ সব ধরণের মাদক সেবন করে। এখন টাকার জন্য আমাদের মারধর করছে, আমরা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

ধর্মপাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযোগটি দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ধর্মপাশা থানার ওসির কাছে পাঠানো হয়েছে। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা এ প্রসঙ্গে বলেন, মাদকাসক্ত হয়ে থাকলে পরিবারের পক্ষ থেকে চিকিৎসার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে মারধর ও হুমকির বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

১০ হাজার টাকার জন্য মা-ভাই-ভাবীকে মারধর ও প্রাণনাশের হুমকি; অভিযুক্ত ছেলের বিরুদ্ধে থানায় তদন্ত শুরু।

নির্যাতন থেকে বাঁচতে ইউএনওর কাছে মায়ের অভিযোগ: ছেলে মাদকাসক্ত

Update Time : ০৬:২১:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬