ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পারিবারিক কলহের জেরে বাথরুমের গ্রিলে ফাঁস; ইতালিতে থাকা স্বামী ভিডিও কলে দেখলেন স্ত্রীর মৃত্যুর দৃশ্য

স্বামীকে ভিডিও কলে রেখেই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা: শরীয়তপুরে চাঞ্চল্য

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে নাদিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ভিডিও কলে স্ত্রীর আত্মহত্যার দৃশ্য দেখে দিশেহারা হয়ে স্বামী পরিবারের সদস্যদের জানালেও শেষ রক্ষা হয়নি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামের বাসিন্দা সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন। প্রবাসে থাকলেও তিনি নিয়মিত স্ত্রী নাদিয়ার সঙ্গে ভিডিও কলে কথা বলতেন। শনিবার দুপুরে দুজনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ তৈরি হয়। একপর্যায়ে নাদিয়া আক্তার উত্তেজিত হয়ে বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। সে সময় তাঁর স্বামী ভিডিও কলে যুক্ত ছিলেন এবং পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন।

ভিডিও কলে স্ত্রীকে ঝুলতে দেখে সালাম ফকির তাৎক্ষণিকভাবে বাড়িতে থাকা অন্য সদস্যদের ফোনে খবর দেন। স্বজনরা দ্রুত বাথরুমের দরজা ভেঙে নাদিয়াকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বিষয়টিকে পারিবারিক কলহজনিত আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

পারিবারিক কলহের জেরে বাথরুমের গ্রিলে ফাঁস; ইতালিতে থাকা স্বামী ভিডিও কলে দেখলেন স্ত্রীর মৃত্যুর দৃশ্য

স্বামীকে ভিডিও কলে রেখেই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা: শরীয়তপুরে চাঞ্চল্য

Update Time : ১১:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬