ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আইপিএল ইতিহাসে রেকর্ড মূল্যে মালিকানা বদল করল বেঙ্গালুরু

রেকর্ড দামে বিক্রি হলো, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এক অবিশ্বাস্য ও রেকর্ড সৃষ্টিকারী মূল্যে বিক্রি হয়ে গেছে।

ভারতীয় ও বিদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি শক্তিশালী জোট প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকা নগদ মূল্যে দলটির পূর্ণ মালিকানা কিনে নিয়েছে। আইপিএলের ইতিহাসে এটিই এখন পর্যন্ত কোনো একক ফ্র্যাঞ্চাইজি বিক্রির সর্বোচ্চ রেকর্ড।

বর্তমান মালিক পক্ষ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (ইউএসএল) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আরসিবির নতুন এই মালিকানা জোটে রয়েছে ভারতের প্রভাবশালী আদিত্য বীরলা গ্রুপ, টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং বৈশ্বিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের স্ট্র্যাটেজিক ক্যাপিটাল গ্রুপ। এই চুক্তির ফলে পুরুষ ও নারী—উভয় দলের নিয়ন্ত্রণই এখন থেকে নতুন এই জোটের হাতে চলে যাবে।

এই চুক্তির বিশালত্ব অনুধাবন করা যায় আইপিএলের আগের রেকর্ডগুলোর দিকে তাকালে। ২০২১ সালে বিসিসিআই যখন লখনৌ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি দুটি বিক্রি করেছিল, তখন দুই দল মিলিয়ে দাম উঠেছিল প্রায় ১২ হাজার ৭১৫ কোটি রুপি। অথচ একা আরসিবির দাম সেই দুই দলের সম্মিলিত দামকেও ছাড়িয়ে গেছে। মূলত আরসিবির বিশাল ‘ব্র্যান্ড ভ্যালু’ এবং বিশ্বজুড়ে থাকা অগণিত সমর্থকগোষ্ঠীর কারণেই এর দাম আকাশচুম্বী হয়েছে।

বৈশ্বিক পানীয় প্রস্তুতকারক জায়ান্ট ডিয়াজিও, যারা ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মূল মালিক, গত নভেম্বরেই আরসিবি নিয়ে কৌশলগত পর্যালোচনার ইঙ্গিত দিয়েছিল। তাদের মতে, ক্রিকেট বা স্পোর্টস তাদের মূল ব্যবসার অংশ নয়। তাই চলতি বছরের ৩১ মার্চের মধ্যে বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য ছিল তাদের। তবে এই মেগা চুক্তিটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে এখনো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এবং ভারতের প্রতিযোগিতা কমিশনের (সিসিআই) আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা করতে হবে।

২০০৮ সালে আইপিএলের যাত্রালগ্নে বিজয় মাল্যর ইউনাইটেড ব্রুয়াজিজ গ্রুপ মাত্র ১১ কোটি ১৬ লাখ ডলারে দলটি কিনেছিল। দীর্ঘ ১৮ বছরে দলটির মূল্য বেড়েছে কয়েকশ গুণ।

নতুন মালিকানা জোটের পক্ষে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের সাবেক ক্রিকেটার আর্যমান বীরলা পরিচালক হিসেবে এবং টাইমস গ্রুপের সত্যন গজওয়ানি সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিবৃতিতে জোটটি জানিয়েছে, আরসিবির শিরোপাজয়ী সংস্কৃতি এবং আবেগী সমর্থকদের সাথে নিয়ে তারা দলটিকে বৈশ্বিক ক্রীড়াজগতে নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে শাকিবের ‘রকস্টার’ লুকে নেটদুনিয়ায় তোলপাড়

আইপিএল ইতিহাসে রেকর্ড মূল্যে মালিকানা বদল করল বেঙ্গালুরু

রেকর্ড দামে বিক্রি হলো, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Update Time : ০৮:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬