ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
নিউইর্য়কের কুইন্সে গারবেজ ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণীর মৃত্যু

নিউইর্য়কের রাস্তায় প্রান গেল বাংলাদেশি তরুণীর

ছবি : সংগৃহীত

নিউইয়র্কের কুইন্সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি মেধাবী তরুণী নিশাত জান্নাত। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উডসাইডের রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বিশাল গারবেজ ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ছোট বোনের জন্য কেক হাতে নিয়ে ঘরে ফেরার পথে মাত্র ১০ মিনিটের হাঁটা দূরত্বে নিভে গেল এক উজ্জ্বল প্রাণের প্রদীপ।

নিশাত জান্নাত জ্যামাইকার পারসন্স বুলেভার্ডের একটি পার্কিং গ্যারেজে পার্টটাইম রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। কাজ শেষে উডসাইড স্টেশনে নেমে ছোট বোনের জন্য একটি কেক কেনেন তিনি। হাতে কেক নিয়ে ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হওয়ার সময়রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস‘-এর একটি পশ্চিমমুখী গারবেজ ট্রাক ডান দিকে মোড় নিতে গিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস) কর্মীরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিশাতের বড় বোন নওশিন জান্নাত (২১) জানান, রাতে দীর্ঘক্ষণ ফোন না ধরায় লোকেশন ট্র্যাক করে তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পৌঁছে পুলিশের গাড়ি আর ছোট বোনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পুরো পরিবার। নিশাতের বাবা হেলাল আহমদ উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। ২০১৭ সালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ থেকে উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল এই পরিবার। চার বোনের মধ্যে দ্বিতীয় নিশাত ছিলেন অত্যন্ত আশাবাদী ও পরোপকারী।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD) জানিয়েছে, ৩৮ বছর বয়সী নারী ট্রাক চালক ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তে সহযোগিতা করছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের মূল প্রতিষ্ঠানওয়েস্ট কানেকশনসএই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। অন্যদিকে, নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে এই মৃত্যু গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। অনেকেই ব্যক্তিগত গারবেজ ট্রাক চালকদের বেপরোয়া গতি ও প্রশিক্ষণের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।

পরিবার সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। ১৯ বছরের এই তরুণী সবসময় বলতেন, “বর্তমানেই বাঁচো, এই মুহূর্তের জন্য বাঁচো।ছোট বোনের মুখে হাসি ফোটানোর সেই শেষ মুহূর্তটিই এখন তাঁর পরিবারের কাছে সবচেয়ে বড় বেদনার স্মৃতি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

নিউইর্য়কের কুইন্সে গারবেজ ট্রাকের ধাক্কায় বাংলাদেশি তরুণীর মৃত্যু

নিউইর্য়কের রাস্তায় প্রান গেল বাংলাদেশি তরুণীর

Update Time : ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬