ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভাঙ্গা-বরিশাল মহাসড়কের আড়ুয়া মাঠে ভয়াবহ দুর্ঘটনা; ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক, উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরে প্রেরণ।

ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩০; বাস ছিটকে খাদে, হেলপারের পা বিচ্ছিন্ন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাদারীপুরগামী ‘সার্বিক পরিবহনে’র একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশাল থেকে ঢাকাগামী সুপারি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের পৃথক দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, আহতদের অনেকের শরীর ক্ষত-বিক্ষত হয়ে গেছে। এর মধ্যে রাহাত নামক এক যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালে ৩০ জন আহত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে বাসের হেলপারের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া গতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধারে কাজ করছে হাইওয়ে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

ভাঙ্গা-বরিশাল মহাসড়কের আড়ুয়া মাঠে ভয়াবহ দুর্ঘটনা; ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক, উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরে প্রেরণ।

ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩০; বাস ছিটকে খাদে, হেলপারের পা বিচ্ছিন্ন

Update Time : ০৬:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬