ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয় সংসদ নির্বাচন

৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী কারা, জানা যাবে কাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্য নির্ধারণী দিন মঙ্গলবার (২০ জানুয়ারি)। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর এদিনই চূড়ান্ত হবে কোন সংসদীয় আসনে কোন প্রার্থী শেষ পর্যন্ত লড়াইয়ে থাকছেন। সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি কর্মকর্তারা জানান, কোনো রাজনৈতিক দল যদি একই আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে এবং বাছাইয়ে তাদের একাধিক প্রার্থী বৈধ বলে গণ্য হয়, তবে সংশ্লিষ্ট দল কাকে প্রতীক দিতে চায় তা মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কমিশনকে জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দল থেকে চূড়ান্ত প্রার্থীর নাম না জানালে ওই আসনে সংশ্লিষ্ট দলের সবার মনোনয়নই বাতিল হয়ে যাওয়ার বিধান রয়েছে। আপিল শুনানি শেষে বর্তমানে সব মিলিয়ে দেশে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৫৪ জন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর বুধবার (২১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেবেন। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই শুরু হবে মাঠ পর্যায়ের আনুষ্ঠানিক প্রচারণা। এই প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। এরপর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ইসি সূত্রে আরও জানা গেছে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সাথে সাথেই প্রতিটি আসনের ভোটের সমীকরণ স্পষ্ট হয়ে উঠবে। দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের চূড়ান্ত অবস্থানের ওপর ভিত্তি করেই শুরু হবে ভোটের মাঠের মূল লড়াই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

জাতীয় সংসদ নির্বাচন

৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী কারা, জানা যাবে কাল

Update Time : ১২:২৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬