ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোহরাওয়ার্দী উদ্যানে বইয়ের উৎসবে মাতবে ৫৪৯ প্রকাশনী

প্রাণের মেলা শুরু আজ: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা আজ থেকে শুরু হচ্ছে। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছেবহুমাত্রিক বাংলাদেশ আজ দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসব্যাপী এই মেলা এবার ১৫ মার্চ পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ পরিদর্শন করবেন এবং বিভিন্ন প্রকাশনা স্টল ঘুরে দেখবেন।

এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় মোট ইউনিটের সংখ্যা ১,০১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় থাকবে লিটল ম্যাগাজিন চত্বর, যেখানে ৮৭টি লিটল ম্যাগাজিন অংশ নেবে। এছাড়া শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে শিশুচত্বরে থাকছে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট। পাঠকদের যাতায়াত সুবিধার্থে মেট্রোরেল স্টেশনের অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে মেলার প্রবেশ ও বাহিরপথে কিছু পরিবর্তন আনা হয়েছে; বিশেষ করে মন্দির গেটের কাছে নতুন বাহিরপথ তৈরি করা হয়েছে।

মেলা চলাকালীন প্রতিদিন বিকেল ৩টা থেকে মূল মঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুদের জন্য থাকবেশিশুপ্রহর পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবি নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় বাংলা একাডেমিসহ সব প্রকাশনী ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে এবং ছুটির দিনে মেলা শুরু হবে বেলা ১১টায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

সোহরাওয়ার্দী উদ্যানে বইয়ের উৎসবে মাতবে ৫৪৯ প্রকাশনী

প্রাণের মেলা শুরু আজ: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Update Time : ১২:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬