ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নতুন করে আক্রান্ত আরও ১৫২৪ জন শিশু

দেশে ২৪ ঘণ্টায় হামে ১২ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ শনাক্ত শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন স্বজনরা। ছবি : কালের কণ্ঠ

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৫২৪ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মৃত ১২ শিশুর মধ্যে একজনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছিল। বাকি ১১ জন মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজধানীতেই সর্বোচ্চ সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে। বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, হাম শনাক্ত হয়ে একজন শিশু ঢাকাতে মারা গেছে। অন্যদিকে, হামের উপসর্গে ঢাকায় ৫ জন, রাজশাহীতে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেটে ১ জন করে শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তের এই ঊর্ধ্বমুখী হার জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে যারা টিকা পায়নি বা অপুষ্টিতে ভুগছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। আক্রান্ত ১ হাজার ৫২৪ জনের মধ্যে বেশিরভাগই শিশু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা নিশ্চিত করা এবং লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ জোর দিচ্ছে। মাঠ পর্যায়ে আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

নতুন করে আক্রান্ত আরও ১৫২৪ জন শিশু

দেশে ২৪ ঘণ্টায় হামে ১২ শিশুর মৃত্যু

Update Time : ০৫:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬