ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাকিব ভক্তদের চাপে অভিযোগ গ্রহণে বাধ্য হলো দুদক

দুদক কার্যালয়ে ‘মব’ সৃষ্টি: আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ Time View

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে এক নজিরবিহীন ‘মব’ বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের একদল অনুসারী সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এই পরিস্থিতি তৈরি করেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে এই ঘটনা ঘটে।

দুদক সূত্র জানায়, দুপুরে হঠাৎ করেই ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করে। তারা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ জমা দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তারা উপস্থিত কর্মকর্তাদের ওপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করেন এবং অফিসের স্বাভাবিক দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটান। বড় ধরনের কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট বিভাগ অনেকটা বাধ্য হয়েই তাদের অভিযোগটি গ্রহণ করে।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, “একদল লোক এসে কার্যালয়ের ভেতরে হট্টগোল শুরু করে এবং কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করে। বেনামে দায়ের করা এই অভিযোগটি বর্তমানে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।”

দুদক কর্মকর্তারা আরও স্পষ্ট করেছেন যে, কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। আইন অনুযায়ী অভিযোগটি প্রথমে যাচাই-বাছাই করা হবে। যদি কোনো সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা পাওয়া না যায়, তবে এটি সরাসরি বাতিল করা হবে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে কমিশন জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

সাকিব ভক্তদের চাপে অভিযোগ গ্রহণে বাধ্য হলো দুদক

দুদক কার্যালয়ে ‘মব’ সৃষ্টি: আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Update Time : ০৭:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬