ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিএনপির ২১২ আসনে জয়ের পর শুভেচ্ছা জানালেন মার্কো রুবিও; দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও সমৃদ্ধিতে পাশে থাকার প্রতিশ্রুতি

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন: একসঙ্গে কাজ করার অঙ্গীকার

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করায় বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি বাংলাদেশের সাধারণ জনগণকেও একটি সফল নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাঁর পোস্টে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। রুবিও লিখেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন। এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।ওয়াশিংটনের পক্ষ থেকে এই দ্রুত অভিনন্দন বার্তা নতুন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

দ্য ডেইলি স্টারের সংগৃহীত তথ্য অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ইতোমধ্যে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি ও তার মিত্রদের জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়ী হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে জয় পেয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই অভিনন্দন বার্তা ইঙ্গিত দিচ্ছে যে, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বর্তমান ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের এই রাজনৈতিক পটপরিবর্তনকে ওয়াশিংটন ইতিবাচকভাবে গ্রহণ করায় নতুন সরকারের জন্য বৈশ্বিক কূটনীতিতে এক শক্তিশালী শুরু নিশ্চিত হলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিএনপির ২১২ আসনে জয়ের পর শুভেচ্ছা জানালেন মার্কো রুবিও; দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও সমৃদ্ধিতে পাশে থাকার প্রতিশ্রুতি

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন: একসঙ্গে কাজ করার অঙ্গীকার

Update Time : ১১:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬