ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বসুন্ধরা কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ; আসন্ন নির্বাচন ও অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বারোপ

জামায়াত আমিরের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত: নির্বাচন ও গণতন্ত্র নিয়ে দীর্ঘ আলোচনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ইইউ-এর পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিয়ান রাইগার-ব্রাউন উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী এই মতবিনিময়কালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার মাধ্যমে দেশে গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়ে ইইউ প্রতিনিধি দল বিশেষ গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমিরের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে দলটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগমুহূর্তে জামায়াতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

বসুন্ধরা কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ; আসন্ন নির্বাচন ও অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বারোপ

জামায়াত আমিরের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত: নির্বাচন ও গণতন্ত্র নিয়ে দীর্ঘ আলোচনা

Update Time : ১১:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬