ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করার অঙ্গীকার; শিশু ও প্রবীণদের জন্য বিনামূল্যে চিকিৎসার ঘোষণা

ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দিনাজপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। দিনাজপুরের মানুষ গ্যাস পাবে এবং এ অঞ্চলের বিখ্যাত আম ও লিচু সংরক্ষণে আধুনিক শিল্প কারখানা গড়ে তোলা হবে।”

জনসভায় ডা. শফিকুর রহমান একটি জনকল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে একটি শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তার পুষ্টি, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত হবে। বড় হয়ে সে দেশের সম্পদে পরিণত হবে, কোনো চাঁদাবাজির শিকার হবে না।” তিনি আরও জানান, জামায়াত ক্ষমতায় গেলে প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ স্থাপনসহ মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। বিশেষ করে পাঁচ বছর বয়স পর্যন্ত সকল শিশু এবং ৬০ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ করেন এবং দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের উপস্থিত জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সকাল থেকেই জেলা ও আশপাশের উপজেলা থেকে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হন। দিনাজপুর সফর শেষে তিনি ঠাকুরগাঁও হয়ে রংপুরের জনসভায় যোগদানের উদ্দেশ্যে রওনা দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করার অঙ্গীকার; শিশু ও প্রবীণদের জন্য বিনামূল্যে চিকিৎসার ঘোষণা

ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির

Update Time : ১২:২৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬