ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ইউনূস সরকারের সিদ্ধান্তকে ‘দেশবিরোধী’ আখ্যা গণতান্ত্রিক ছাত্রজোটের

ইউনূসের কথিত দেশবিরোধী চুক্তির প্রতিবাদ; ঢাবিতে মশাল মিছিল

সংগৃহীত ছবি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তিকে ‘দেশবিরোধী’ ও স্বার্থপরিপন্থী উল্লেখ করে তা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবার (৮ মে) রাতে গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি বিক্ষোভ ও মশাল মিছিল বের করা হয়।

জোটের নেতাকর্মীরা টিএসসি থেকে মিছিলটি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের এই চুক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের দাবি, সরকারের মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে এমন একটি দীর্ঘমেয়াদী এবং গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবি জানান, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তারা মনে করেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া এমন কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করা সরকারের নৈতিক এখতিয়ারের বাইরে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

ইউনূস সরকারের সিদ্ধান্তকে ‘দেশবিরোধী’ আখ্যা গণতান্ত্রিক ছাত্রজোটের

ইউনূসের কথিত দেশবিরোধী চুক্তির প্রতিবাদ; ঢাবিতে মশাল মিছিল

Update Time : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬