ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সার্বভৌমত্ব রক্ষায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি জাবিহুল্লাহর

আফগানিস্তানে হামলা হলে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের

ছবি : রয়টার্স

আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তান কোনো ধরনের সামরিক পদক্ষেপ বা অভিযান চালালে তার বিরুদ্ধে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজস্ব ভূখণ্ড ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার কাবুলের রয়েছে। সম্প্রতি ‘আল আরাবিয়া ইংলিশ’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের সামরিক হুমকির প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

পাকিস্তান দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তাদের দেশে হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ ও যোদ্ধা সংগ্রহের কাজ চালাচ্ছে। তবে ইসলামাবাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি উল্লেখ করেন, পাকিস্তান যদি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের অজুহাতে আফগানিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর চেষ্টা করে, তবে তালেবান সরকারও নিজস্ব আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। কাবুলের অনুমতি ছাড়া যেকোনো আক্রমণাত্মক পদক্ষেপকে আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

জাবিহুল্লাহ মুজাহিদ আরও জোর দিয়ে বলেন, আফগান সীমান্ত ব্যবহার করে কোনো সশস্ত্র গোষ্ঠীকে অন্য দেশে হামলা চালানোর সুযোগ তালেবান সরকার দিচ্ছে না এবং দেবেও না। তার মতে, টিটিপি কিংবা বেলুচ বিদ্রোহীদের ঘিরে পাকিস্তানের ভেতরের যে নিরাপত্তা সংকট, তা ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার বহু আগের পুরনো সমস্যা; তাই এর দায় কাবুলের ওপর চাপানো সমীচীন নয়। তবে সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কড়া বার্তা দিলেও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি আফগান প্রশাসন। সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি দুই দেশের চলমান সীমান্ত সংকট নিরসনে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে সৌদি আরবের ইতিবাচক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন এই তালেবান নেতা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সার্বভৌমত্ব রক্ষায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি জাবিহুল্লাহর

আফগানিস্তানে হামলা হলে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের

Update Time : ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬