ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সংগৃহীত ছবি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের পর থেকে রাত ১টার মধ্যে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ মে) দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক জরুরি বার্তায় এই সতর্কবার্তা জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এই আটটি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশেই বৃষ্টির প্রবণতা লক্ষ করা গেছে। বিশেষ করে নেত্রকোনা জেলায় দেশের সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নওগাঁর বাদলগাছীতে ৪৮ মিলিমিটার, ফরিদপুর ও রাজশাহীর বাঘাবাড়ীতে ৪৪ মিলিমিটার, কিশোরগঞ্জের নিকলিতে ৩৮ মিলিমিটার এবং দিনাজপুরে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে দেশের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্য ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাঁচ দিনের বর্ধিত সময়ের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

কালবৈশাখী মৌসুম চলায় উপকূলীয় ও নদীবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ঝড়ের সময় ছোট নৌযান ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে এবং আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Update Time : ০৬:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬