ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
লিমনের পর এবার বৃষ্টির মরদেহ ফিরছে দেশে

ফ্লোরিডায় নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার দীর্ঘ ১০ দিন পর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির বলে শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে তার ভাইকে টেলিফোনে নিশ্চিত করা হয়েছে।

মর্মান্তিক এই ঘটনায় শিক্ষার্থী মহলে এবং প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানায়, বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল পুলিশ অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিনে নিখোঁজ হওয়া বৃষ্টির মরদেহের খণ্ডিতাংশ ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে উদ্ধার করে পুলিশ। ডিএনএ পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পুলিশ এটি বৃষ্টির মরদেহ বলে চূড়ান্ত ঘোষণা দেয়। বৃষ্টির পরিবার এখন প্রিয়জনের নিথর দেহ দেশে ফিরিয়ে আনার জন্য দূতাবাসের মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সমন্বয়ে বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর দাপ্তরিক কাজ শুরু হয়েছে। অন্যদিকে, জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ২ মে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

আগামী ৪ মে লিমনের মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। দুই মেধাবী শিক্ষার্থীর এমন অকাল ও রহস্যজনক মৃত্যুতে তাদের পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন এই ঘটনার নেপথ্যে কোনো অপরাধমূলক তৎপরতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

লিমনের পর এবার বৃষ্টির মরদেহ ফিরছে দেশে

ফ্লোরিডায় নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

Update Time : ০৭:৫৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬