ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জ্বালানির মূল্যবৃদ্ধি: পরিবহন মালিকদের সাথে বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ

নতুন করে বাসভাড়া বাড়ল

সংগৃহীত ছবি

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে নতুন এই ভাড়ার হার ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ দুপুর ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়। সড়ক মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ভাড়া ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও, সাধারণ মানুষের দুর্ভোগ ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সরকার শেষ পর্যন্ত ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকা এবং চট্টগ্রামের মহানগর এলাকার পাশাপাশি আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ক্ষেত্রেও সমহারে এই ১১ পয়সা ভাড়া বৃদ্ধি প্রযোজ্য হবে। তিনি আরও বলেন, “জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন খাতের ব্যয় বেড়েছে, যা সমন্বয় করা জরুরি ছিল। তবে আমরা যাত্রী সাধারণের সামর্থ্যের কথা মাথায় রেখেই ভাড়া বৃদ্ধির হার সীমিত রাখার চেষ্টা করেছি।” অবিলম্বে এই নতুন ভাড়া কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোনো পরিবহন যেন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় না করে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

জ্বালানির মূল্যবৃদ্ধি: পরিবহন মালিকদের সাথে বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ

নতুন করে বাসভাড়া বাড়ল

Update Time : ০১:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬