ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্যক্তি স্বাধীনতা হরণের অভিযোগে সরব একদল তরুণ

নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ, শাহবাগে বিক্ষোভ

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। তার বিভিন্ন কর্মকাণ্ডে ব্যক্তি স্বাধীনতা হরণ হচ্ছে—এমন দাবি তুলে শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন একদল তরুণ।

এ সময় ক্ষুব্ধ প্রতিবাদকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা তৈরি করে তাতে জুতা নিক্ষেপ করেন।

বিক্ষুব্ধ তরুণদের দাবি, নাসীরুদ্দীন পাটওয়ারীর নানা ধরনের উস্কানিমূলক ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি ওমরাহ পালন করতে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে।

ওই ভিডিওতে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী একটি পাঞ্চিং মেশিনে ঘুসি দেওয়ার সময় তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী এবং বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের নাম নিচ্ছেন।

বিক্ষোভকারীরা জানান, একজন রাজনৈতিক নেতার কাছ থেকে পবিত্র স্থানে গিয়ে এমন আচরণ অনভিপ্রেত এবং এটি সুস্থ রাজনীতির পরিপন্থী।

এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং অন্যের ব্যক্তিগত সম্মানহানি করছেন বলেই তারা এই ‘জুতা নিক্ষেপ’ কর্মসূচির ডাক দিয়েছেন। কর্মসূচি চলাকালীন শাহবাগ এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

ব্যক্তি স্বাধীনতা হরণের অভিযোগে সরব একদল তরুণ

নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ, শাহবাগে বিক্ষোভ

Update Time : ০৭:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬