ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কেমিক্যালমুক্ত ইফতার নিশ্চিত করতে সহজ রেসিপি ও বিশেষ টিপস।

স্বাস্থ্যঝুঁকি এড়াতে ঘরেই বানান দোকানের মতো মচমচে জিলাপি

সংগৃহীত ছবি

পবিত্র রমজানে ইফতারের আয়োজনে জিলাপি একটি অবিচ্ছেদ্য অংশ। তবে বাজারের জিলাপি দীর্ঘক্ষণ মচমচে রাখতে অনেক অসাধু ব্যবসায়ী ‘হাইড্রোজেন’-এর মতো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করছেন। এই স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচতে পুষ্টিবিদরা ঘরে তৈরি খাবারের ওপর জোর দিচ্ছেন। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে আপনিও ঘরে তৈরি করতে পারেন দোকানের মতো সুস্বাদু ও মচমচে জিলাপি।

উপকরণ প্রস্তুতি: পারফেক্ট জিলাপি তৈরির জন্য প্রয়োজন কাপ ময়দা, টেবিল চামচ চালের গুঁড়া (যা জিলাপিকে দীর্ঘক্ষণ মচমচে রাখবে), টেবিল চামচ বেসন, ইস্ট, টক দই এবং সামান্য ফুড কালার। চিনির সিরার জন্য প্রয়োজন কাপ চিনি, এলাচলেবুর রস

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে শুকনো উপকরণগুলো মিশিয়ে টক দই ও কুসুম গরম পানি দিয়ে একটি মাঝারি ঘনত্বের ব্যাটার বা গোলা তৈরি করে ১৫-২০ মিনিট ঢেকে রাখুন। অন্যদিকে চিনি ও পানি জ্বাল দিয়ে আঠালো সিরা তৈরি করে তাতে লেবুর রস মিশিয়ে নিন, যাতে সিরা জমে না যায়। এরপর সসের বোতলে গোলা ভরে গরম ডুবো তেলে জিলাপির প্যাঁচ দিয়ে লালচে করে ভেজে নিন। ভাজা জিলাপিগুলো সরাসরি গরম সিরায় ১০ মিনিট ডুবিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে রসে টইটম্বুর মচমচে জিলাপি।

বিশেষ টিপস: ব্যস্ততার কারণে প্রতিদিন গোলা তৈরি করা অনেকের জন্য কষ্টের হতে পারে। সেক্ষেত্রে একবারে বেশি করে জিলাপির গোলা বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। এই সংরক্ষিত গোলা দিয়ে পরবর্তী ১০ দিন পর্যন্ত যেকোনো সময় টাটকা জিলাপি ভেজে খাওয়া সম্ভব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

কেমিক্যালমুক্ত ইফতার নিশ্চিত করতে সহজ রেসিপি ও বিশেষ টিপস।

স্বাস্থ্যঝুঁকি এড়াতে ঘরেই বানান দোকানের মতো মচমচে জিলাপি

Update Time : ০৬:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬