ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আহত আমিনুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়; হাসপাতালে চলছে চিকিৎসা।

কুয়েতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবক আহত

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান রক্তক্ষয়ী সংঘাতের প্রভাবে কুয়েতে ড্রোন ও মিসাইল হামলায় আমিনুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) কুয়েতের একটি এলাকায় আঘাত হানা মিসাইলের স্প্লিন্টারে তিনি আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আমিনুলের পাসপোর্টের কপি থেকে নিশ্চিত হওয়া গেছে যে, তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামে। কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পাসপোর্টের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রবাসীরা জানিয়েছেন, মিসাইল বিস্ফোরণের সময় আমিনুলের হাঁটুতে গুরুতর আঘাত লাগে। তবে বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

উল্লেখ্য, শনিবার সকাল থেকে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা শুরু করলে পুরো মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়। এর পাল্টা জবাব হিসেবে ইরানও ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও মিসাইল নিক্ষেপ শুরু করে। ধারণা করা হচ্ছে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া কোনো মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস হওয়ার পর তার অংশবিশেষ আমিনুলের কাছাকাছি পতিত হয়।

এই ঘটনায় কুয়েতে অবস্থানরত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

আহত আমিনুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়; হাসপাতালে চলছে চিকিৎসা।

কুয়েতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবক আহত

Update Time : ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬