ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রমনায় অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: নেপথ্যে ভয়ংকর ব্ল্যাকমেইলিং

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

রাজধানীর রমনা এলাকায় অপহৃত স্কুলছাত্র আফনান সাঈদকে দ্রুততম সময়ে উদ্ধার করেছে রমনা মডেল থানা পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে এবং পুলিশের সাঁড়াশি অভিযানে ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—তানভীর আহমেদ ওরফে ফাহিম (২৪), ইফফাত ইয়ামিন লিখন (২৩), হাসান আল বান্না ওরফে হাসান (২০) ও মুস্তাকিমুর রহমান ওরফে কুঞ্জ (২১)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে শান্তিনগরের আল মদিনা প্যালেসের সামনে থেকে আফনানকে কৌশলে অপহরণ করে ওয়াহিদুর রহমান শান্ত নামের এক তরুণ। তাকে চামেলীবাগের একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে অপহরণকারীরা আফনানের মোবাইল ব্যবহার করে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।

আফনানের বাবা সচিবালয়ে কর্মরত থাকায় বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর রমনা মডেল থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে এবং সফল অভিযান চালিয়ে আফনানকে উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা ইতিপূর্বে আরও অন্তত ছয়টি অপহরণের ঘটনা ঘটিয়েছে। তারা একটি সুসংগঠিত চক্র হিসেবে ডিজিটাল মাধ্যমে প্রতারণা, ব্ল্যাকমেইলিং ও অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ স্বপ্নে নেইমারের শেষ বাজি, পুনরায় অস্ত্রোপচার

রমনায় অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: নেপথ্যে ভয়ংকর ব্ল্যাকমেইলিং

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

Update Time : ০৮:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬