ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ডিজিএফআইয়ের নতুন প্রধান কায়সার রশিদ; শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল

সেনাবাহিনীতে বড় রদবদল: নতুন সিজিএস মাইনুর, পিএসও মুশফিক

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাসদর থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এই রদবদলের মাধ্যমে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ (পিএসও) গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে নতুন মুখ দেখা যাবে।

সেনাসদরের আদেশ অনুযায়ী, সেনাবাহিনীর নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। তিনি এর আগে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি হিসেবে দায়িত্বরত ছিলেন। এদিকে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, যেখানে তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তাঁকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে; এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নেতৃত্বেও বড় পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে। দায়িত্ব গ্রহণের আগে তাঁকে মেজর জেনারেল পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে সেনাসদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে কর্মরত আছেন। ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পাশাপাশি ডিভিশন পর্যায়েও এসেছে ব্যাপক রদবদল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর স্থলে ইবিআরসির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫৫ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। অন্যদিকে, ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সেনাসদর সূত্র জানিয়েছে, প্রশাসনিক ও পেশাগত দক্ষতার ধারাবাহিকতায় এই পরিবর্তনগুলো আনা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

ডিজিএফআইয়ের নতুন প্রধান কায়সার রশিদ; শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল

সেনাবাহিনীতে বড় রদবদল: নতুন সিজিএস মাইনুর, পিএসও মুশফিক

Update Time : ০৭:২১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬