ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রমজান ও ঈদ সামনে রেখে ডালডা-পামঅয়েলে তৈরি হচ্ছিল নকল ঘি

রংপুরে ৫ মণ বিষাক্ত ‘সিটি ঘি’ উদ্ধার: গ্রেপ্তার কারখানার মালিক

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের স্বাস্থ্যের তোয়াক্কা না করে সক্রিয় হয়ে উঠেছে একদল অসাধু ব্যবসায়ী। এমনই এক জঘন্য প্রতারণা রুখে দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর দামোদরপুর গ্রামের প্রেসিডেন্ট মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫ মণ (২০০ কেজি) নকল ঘি উদ্ধার করা হয়েছে। এ সময় কারখানাটির মূল হোতা মাইদুল ইসলামকে (৩০) হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গ্রেপ্তার মাইদুল ইসলাম গত ছয় মাস ধরে কোনো ধরনের দুধ বা দুগ্ধজাত উপাদান ছাড়াই ডালডা, পামঅয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে ‘সিটি ঘি’ নামে এই নকল ঘি উৎপাদন করে আসছিলেন।

নামকরা ব্র্যান্ডের নামের সঙ্গে মিল রেখে আকর্ষণীয় মোড়ক ব্যবহার করে তিনি সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করতেন। তৈরি করা এই বিষাক্ত ঘি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তেও সরবরাহ করা হতো।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটি থেকে বিপুল পরিমাণ তৈরি করা ঘি ছাড়াও খালি কৌটা, সিল করার মেশিন ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়েছে। রমজান মাসে ঘির চাহিদা বেশি থাকায় মাইদুল তার উৎপাদনের পরিমাণ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিলেন। অসাধু এই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

রমজান ও ঈদ সামনে রেখে ডালডা-পামঅয়েলে তৈরি হচ্ছিল নকল ঘি

রংপুরে ৫ মণ বিষাক্ত ‘সিটি ঘি’ উদ্ধার: গ্রেপ্তার কারখানার মালিক

Update Time : ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬