ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্ট

৫ আগস্টের বিষয়ে অনেক কিছু চেপে গেছেন রাষ্ট্রপতি: জামায়াত আমির

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৭ Time View

|জামায়াত আমির

গণ-অভ্যুত্থানের পর সরকার গঠন ও ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, ৫ আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি অনেক সত্য ‘চেপে গিয়েছেন’ এবং তার বর্তমান বক্তব্যে বৈপরীত্য রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এই ক্ষোভ প্রকাশ করেন। সম্প্রতি দৈনিক কালের কণ্ঠে রাষ্ট্রপতির একটি দুই পর্বের সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।

ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর বঙ্গভবনে রাজনৈতিক দলগুলোর নেতাদের উপস্থিতিতে রাষ্ট্রপতি যা বলেছিলেন, বর্তমান সাক্ষাৎকারে তিনি তা পুরোপুরি এড়িয়ে গেছেন। জামায়াত আমিরের মতে, তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি সেদিন উপস্থিত নেতাদের যা জানিয়েছিলেন এবং পরবর্তীতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যা বলেছিলেন, বর্তমান বক্তব্যে তার প্রতিফলন নেই।

তিনি আরও বলেন, “কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।”

উল্লেখ্য, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর বঙ্গভবনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে ডা. শফিকুর রহমানসহ অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই সময়কার অনেক তথ্য উঠে আসলেও জামায়াত আমির একে ‘অপূর্ণাঙ্গ’ এবং ‘স্ববিরোধী’ বলে দাবি করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্ট

৫ আগস্টের বিষয়ে অনেক কিছু চেপে গেছেন রাষ্ট্রপতি: জামায়াত আমির

Update Time : ০৭:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬