ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভিডিওটি পুরোনো না কি নতুন তা নিয়ে পুলিশের তদন্ত; ফেসবুকে পোস্ট দিলেন আবু জাহির।

হবিগঞ্জে পরিত্যক্ত আ. লীগ কার্যালয়ে ঝটিকা মিছিল: ভিডিও ঘিরে ধোঁয়াশা

হবিগঞ্জ শহরের টাউন হল রোডে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে নেতাকর্মীদের স্লোগান দেওয়ার কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বিদেশে অবস্থানরত জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এসব ছবি ও ভিডিও পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ কার্যালয় উন্মুক্ত’। বিষয়টি প্রকাশ্যে আসার পর শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকেই অফিসটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। তবে স্থানীয় বাসিন্দারা এ ধরনের কোনো ঘটনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। শহরের টাউন হল রোড এলাকায় মঙ্গলবার সকালে কোনো মিছিল বা জনসমাগম হয়েছে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াছমিন খাতুন এ বিষয়ে জানিয়েছেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে ঘটনাটি আজকের (১৮ ফেব্রুয়ারি) কি না, নাকি পুরোনো কোনো ভিডিও নতুন করে পোস্ট করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্যতা ও সময়কাল নিশ্চিত হওয়ার পরেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

ভিডিওটি পুরোনো না কি নতুন তা নিয়ে পুলিশের তদন্ত; ফেসবুকে পোস্ট দিলেন আবু জাহির।

হবিগঞ্জে পরিত্যক্ত আ. লীগ কার্যালয়ে ঝটিকা মিছিল: ভিডিও ঘিরে ধোঁয়াশা

Update Time : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬