ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আগুনে বোলিংয়ে শুরু, ব্যাটিং ঝড়ে শেষ; ৮ উইকেটের দাপুটে জয় বাংলাদেশের

প্রথম ওয়ানডেতে মিরপুরে রেকর্ড ব্যবধানে হারল পাকিস্তান

ছবি : সংগৃহীত

হোম অব ক্রিকেট মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো তণ্ডব চালিয়েছে বাংলাদেশ। বল হাতে নাহিদ রানা, মিরাজ ও তাসকিনদের আগুন ঝরানো বোলিংয়ের পর ব্যাটারদের বিধ্বংসী মেজাজে মাত্র ১৬ ওভারেই জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। বাংলাদেশ সময় আজ বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় যখন ইফতারের আজান ধ্বনিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই পাকিস্তানের দেওয়া ১১৫ রানের মামুলি লক্ষ্য টপকে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় টিম টাইগার্স। পবিত্র রমজান মাসে গ্যালারিভর্তি দর্শকদের জন্য এই জয় ছিল এক অন্যরকম আনন্দ।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে পাকিস্তান। শুরু থেকেই গতি আর সুইংয়ে কিউইদের নাভিশ্বাস তুলে ছাড়েন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। স্পিন ঘূর্ণিতে মাঝপথে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি বোলারদের এমন সম্মিলিত আক্রমণের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সফরকারীরা মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায়। জয়ের জন্য ১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দল কোনো রক্ষণাত্মক পথে হাঁটেনি। বরং ইফতারের আগেই ম্যাচ শেষ করার এক তাড়া লক্ষ্য করা গেছে টাইগার ব্যাটারদের মধ্যে।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নামার মতো তেজি মেজাজে শুরুতেই চড়াও হন বাংলাদেশের দুই ওপেনার। যদিও দলীয় ২৭ রানের মাথায় সাইফ হাসান () শাহিন শাহ আফ্রিদির বলে সাজঘরে ফেরেন, তবে তাতে রানের গতি এক ফোঁটাও কমেনি। পাওয়ারপ্লের ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৮১ রান। ক্রিজে ঝড় তুলে মাত্র ১৮.৪ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করেন নাজমুল হোসেন শান্ত ও তাঁর সতীর্থরা। যখন জয়ের জন্য মাত্র ৬ রান বাকি, তখন ব্যক্তিগত ইনিংসে সমাপ্তি টেনে শান্ত আউট হয়ে ফিরলে জয়ের ব্যবধান ৮ উইকেটে দাঁড়ায়। ১৬তম ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র একটিওয়াইডবল করলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ঠিক ৬টা ৭ মিনিটে যখন ইফতারের আজান শুরু হয়, তখনই গ্যালারিজুড়ে গর্জন ওঠেবাংলাদেশ, বাংলাদেশস্লোগানে। একদিকে আজান, অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে এমন দাপুটে জয়সব মিলিয়ে মিরপুর এক আবেগঘন পরিবেশের সাক্ষী হয়। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। বোলিং ইউনিটের এমন বিধ্বংসী ফর্ম এবং টপ অর্ডারের আত্মবিশ্বাস সিরিজের বাকি ম্যাচগুলোতে টাইগারদের অনেক বেশি এগিয়ে রাখবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

আগুনে বোলিংয়ে শুরু, ব্যাটিং ঝড়ে শেষ; ৮ উইকেটের দাপুটে জয় বাংলাদেশের

প্রথম ওয়ানডেতে মিরপুরে রেকর্ড ব্যবধানে হারল পাকিস্তান

Update Time : ০৮:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬