ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
দীর্ঘ ১৭ মাস পর প্রকাশ্যে মাঠে নামলেন নেতাকর্মীরা

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের উপজেলা কার্যালয় খুললেন নেতাকর্মীরা

Screenshot

দীর্ঘ ১৭ মাস পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে এ কার্যক্রম শুরু করেন। এ সময় তারা কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবংজয় বাংলাস্লোগান দেন। পরে কার্যালয়ের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ২০২৫ জন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এ সময় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম এবং যুবলীগ সভাপতি সুমন মণ্ডলের নেতৃত্বে নেতাকর্মীরা দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম স্থবির থাকার পর তৃণমূল পর্যায়ে এটিই প্রথম প্রকাশ্যে কার্যালয় খোলার কোনো আনুষ্ঠানিক ঘটনা।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী সাংবাদিকদের জানান, প্রায় দেড় বছর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পর তৃণমূলের কর্মীদের দাবি ও ঐক্য বজায় রাখতে তারা আজ একত্রিত হয়েছেন। তিনি বলেন, “পতাকা উত্তোলনের বিষয়টি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকারের প্রতীক।সামনের দিনে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে পীরগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঝটিকা মিছিল বা গোপন সমাবেশের পরিবর্তে প্রকাশ্য দিবালোকে কার্যালয় খুলে পতাকা উত্তোলনের এই ঘটনা জেলাজুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এলাকার সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

দীর্ঘ ১৭ মাস পর প্রকাশ্যে মাঠে নামলেন নেতাকর্মীরা

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের উপজেলা কার্যালয় খুললেন নেতাকর্মীরা

Update Time : ০৬:২১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬