ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
‘আইনের বাস্তব প্রয়োগ দেখতে চাই’; সাইবার অপরাধ দমনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ডা. শফিকুর রহমানের

জামায়াত আমিরের আইডি হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার আটক, আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ শফিকুর রহমানের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই দ্রুত পদক্ষেপের জন্য পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সন্তোষ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন যে, অপরাধী শনাক্ত হওয়ার পর এখন যথাযথ ন্যায়বিচার নিশ্চিত হবে। তাঁর মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে এবং দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপের কোনো বিকল্প নেই।

জামায়াত আমির আরও উল্লেখ করেন, সাইবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে অনেকেই এ ধরনের হীন কাজ থেকে বিরত থাকবে। তিনি লেখেন, ‘আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম—আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য।’ অতি অল্প সময়ের মধ্যে হ্যাকারকে শনাক্ত ও আটক করার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি ‘আপত্তিকর’ পোস্ট শেয়ার করা হয়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও ছাত্রদলের বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। শুরু থেকেই জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, আইডিটি হ্যাক করে সুপরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে। বঙ্গভবনের আইটি সংশ্লিষ্ট কর্মকর্তার আটকের মধ্য দিয়ে জামায়াতের সেই দাবি এখন নতুন মাত্রা পেল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

‘আইনের বাস্তব প্রয়োগ দেখতে চাই’; সাইবার অপরাধ দমনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ডা. শফিকুর রহমানের

জামায়াত আমিরের আইডি হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার আটক, আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ শফিকুর রহমানের

Update Time : ১২:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬