ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পলোগ্রাউন্ড থেকে কাঁচপুর: একদিনে ম্যারাথন নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান; ২৪ বছর পর যাচ্ছেন কুমিল্লায়

চট্টগ্রাম সফরে তারেক রহমান: একদিনে ৪ জেলায় ৬ জনসভার বিশাল কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা তুঙ্গে তুলতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মহানগরের শীর্ষ নেতারা। এর আগে বিকেলে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন। আজ রাতে তিনি চট্টগ্রামেই অবস্থান করবেন।

বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, সফরের দ্বিতীয় দিনে আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) তারেক রহমান চট্টগ্রামসহ ৪টি জেলায় মোট ছয়টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। দিনের প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে। এরপর বিকেলে তিনি ফেনী পাইলট স্কুল খেলার মাঠে জনসভায় যোগ দেবেন। দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান; সেখানে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দিতে তিনটি পৃথক জনসভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে রাতে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কুমিল্লাসহ সংশ্লিষ্ট জেলাগুলোতে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রচার গত ২২ জানুয়ারি সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করেন তারেক রহমান। প্রথম ধাপে সিলেটসহ ছয়টি জেলায় সমাবেশ শেষে এবার তিনি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে নামলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

পলোগ্রাউন্ড থেকে কাঁচপুর: একদিনে ম্যারাথন নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান; ২৪ বছর পর যাচ্ছেন কুমিল্লায়

চট্টগ্রাম সফরে তারেক রহমান: একদিনে ৪ জেলায় ৬ জনসভার বিশাল কর্মসূচি

Update Time : ০৯:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬