ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
অমিত রায়ের ক্যামেরায় নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ড, দুই বাংলার নায়িকার রসায়ন

ঈদে শাকিবের ‘প্রিন্স’ রাজত্ব: কাল আসছে প্রতীক্ষিত টিজার

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল ফিতরে রূপালি পর্দা কাঁপাতে নতুন রূপে ফিরছেন ঢালিউড কিং শাকিব খান। উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিতে তার তুরুপের তাস এবার ‘প্রিন্স’। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই ভক্তদের মনে ছিল টানটান উত্তেজনা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ঠিক দুপুর ১২টায় প্রকাশ পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবির প্রথম ঝলক বা টিজার।

সিনেমাটির ‘ফার্স্টলুক’ পোস্টার প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শাকিব খানের নতুন লুক আর রহস্যময় আবহ দর্শকদের কৌতুহল উসকে দিয়েছে কয়েক গুণ। পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, আগামীকাল দুপুর ১২টায় ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টিজারটি উন্মুক্ত করা হবে। সিনেমাটির পটভূমি সাজানো হয়েছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের এক অনন্য সংমিশ্রণে।

কারিগরি দিক থেকেও বড় চমক দিচ্ছে ‘প্রিন্স’। ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব। ফলে সিনেমাটির ভিজ্যুয়াল কোয়ালিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন আকাশচুম্বী। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন দুই লাস্যময়ী অভিনেত্রী। দেশের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের পাশাপাশি দেখা যাবে কলকাতার জ্যোতির্ময়ীকে। দুই বাংলার এই দুই অভিনেত্রীর সঙ্গে শাকিবের রসায়ন পর্দায় কেমন জমে, তা দেখার অপেক্ষায় ভক্তরা। সব মিলিয়ে আসন্ন ঈদে ‘প্রিন্স’ যে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে প্রস্তুত, টিজার প্রকাশের তারিখ ঘোষণাতেই তার স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

অমিত রায়ের ক্যামেরায় নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ড, দুই বাংলার নায়িকার রসায়ন

ঈদে শাকিবের ‘প্রিন্স’ রাজত্ব: কাল আসছে প্রতীক্ষিত টিজার

Update Time : ০৫:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬