ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
দুই-তৃতীয়াংশ মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী: সিপিজে

ইসরাইল ২০২৫ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা করেছে

বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০২৫ সালে রেকর্ড সংখ্যক ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) তাদের বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটি জানিয়েছে, গত এক বছরে নিহত সাংবাদিকদের দুই-তৃতীয়াংশের মৃত্যুর জন্যই সরাসরি দায়ী ইসরায়েল।

সিপিজে-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইসরায়েলি বাহিনীর হামলায় ৮৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই গাজার ফিলিস্তিনি সাংবাদিক। এই তালিকায় ইয়েমেনে হুথিদের একটি মিডিয়া সেন্টারে হামলায় নিহত ৩১ জন কর্মীর তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থাটি তাদের বিবৃতিতে কঠোর ভাষায় উল্লেখ করেছে যে, ১৯৯২ সালে সাংবাদিকদের মৃত্যুর রেকর্ড রাখা শুরু করার পর থেকে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সরকার বা রাষ্ট্র ইসরায়েলের মতো এত বিপুল সংখ্যক সংবাদকর্মীকে হত্যা করেনি।

প্রতিবেদনে আরও একটি ভয়াবহ তথ্য উঠে এসেছে। নিহতদের মধ্যে অন্তত ৪৭ জন সাংবাদিককে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু (Targeted Killing) বানিয়ে হত্যা করা হয়েছে। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের ৮১ শতাংশ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে সিপিজে। তবে গাজায় প্রবেশে কঠোর কড়াকড়ি এবং তথ্য যাচাই-বাছাইয়ের সীমাবদ্ধতার কারণে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই গুরুতর অভিযোগের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

দুই-তৃতীয়াংশ মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী: সিপিজে

ইসরাইল ২০২৫ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা করেছে

Update Time : ১২:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬