সংগৃহীত ছবি
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের ভোদিয়ানে গ্রামটি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ দাবি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে।
এর আগে খারকিভ অঞ্চলে অগ্রযাত্রা এবং আরও কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে মস্কো। তবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে জানিয়েছে রয়টার্স।
















