সংগৃহীত ছবি
জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের অবস্থানের পরিবর্তন এবং বিএনপির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফখরুল বলেন, “দুর্ভাগ্য আমাদের, ৫ আগস্টের পরে তারা (জামায়াত) বলছেন আমাদের চেহারা বদলে গেছে। প্রকৃতপক্ষে আমাদের চেহারা বদলায়নি, বরং তারাই হঠাৎ করে বদলে গেছে।”
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি বিশেষ মহল ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়েছে। তিনি বলেন, “হঠাৎ করে মনে হলো, তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইঙ্গিত পেয়ে গেছেন এবং সব কিছু প্রস্তুত হয়ে গেছে।
সেই সময় তাদের বিভিন্ন উক্তি ও বক্তব্য গণতন্ত্রের পথে কোনোভাবেই সহায়ক ছিল না।” নির্বাচনী ব্যবস্থা নিয়ে জামায়াতের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ হিসেবে অভিহিত করা দেশের মানুষ কখনোই মেনে নেবে না।
জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানকে জাতির গর্ব হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই সংগ্রামের ইতিহাস দেশের প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। এই আত্মত্যাগ নিয়ে কোনো ধরনের কটাক্ষ বা বিদ্রূপ করলে মুক্তিকামী লাখো মানুষ ব্যথিত হয়। সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান পরিষ্কার করে তিনি আরও যোগ করেন, “আমাদের সংস্কারবিরোধী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চলছে। এমনকি সংসদে পোস্টা
















