ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মুকসুদপুরে পথসভায় প্রতিহিংসার রাজনীতি অবসানের ঘোষণা; গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান ও প্রার্থী ঘোষণা

‘হ্যাঁ ভোট মানে আজাদি, না মানে গোলামি’: গোপালগঞ্জে জামায়াত আমির

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের ব্যালটে প্রথম ভোটটি ‘হ্যাঁ’ সূচক চিহ্নে দিয়ে দেশের আজাদি বা স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে এক পথসভায় তিনি এই আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া মানে আজাদিকে বেছে নেওয়া, আর ‘না’ ভোট দেওয়া মানে পুনরায় গোলামির শৃঙ্খলে আবদ্ধ হওয়া।”

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে চাই। একে অপরকে দোষারোপ করার যে সংস্কৃতি বাংলাদেশে প্রচলিত, তা থেকে দেশকে বের করে আনা হবে। ফ্যাসিবাদী কায়দায় আর কেউ যেন দেশ চালাতে না পারে, আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করব।” এদিন তিনি যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটে একাধিক নির্বাচনী জনসভা শেষ করে ঢাকার পথে ফেরার সময় মুকসুদপুরের কলেজ মোড় এলাকায় এই পথসভায় অংশ নেন।

পথসভায় ডা. শফিকুর রহমান গোপালগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল হামিদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং উপস্থিত জনগণের কাছে তাঁর প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইনসাফ কায়েমের মাধ্যমেই দেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব। সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

মুকসুদপুরে পথসভায় প্রতিহিংসার রাজনীতি অবসানের ঘোষণা; গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান ও প্রার্থী ঘোষণা

‘হ্যাঁ ভোট মানে আজাদি, না মানে গোলামি’: গোপালগঞ্জে জামায়াত আমির

Update Time : ১২:০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬