ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভোলায় জনতার ঢলে সিক্ত বিজেপি চেয়ারম্যান; টেন্ডারবাজি ও চাঁদাবাজিমুক্ত ‘মানবিক ভোলা’ গড়ার অঙ্গীকার

‘ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার গরুর গাড়ি’: প্রচারে নেমেই পার্থের হুঙ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী এলাকা ভোলা-১ (সদর) আসনে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা থেকে বরিশাল হয়ে স্পিডবোটে ভোলার খেয়াঘাটে পৌঁছালে হাজার হাজার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। দীর্ঘ তিন ঘণ্টা জনতার ঢল ঠেলে শহরের নতুনবাজার চত্বরে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছে এক বিশাল জনসভায় ভাষণ দেন তিনি। এ সময় পার্থ বলেন, “আমি ভোলাকে সিঙ্গাপুর বানানোর মিথ্যা আশ্বাস দেব না, তবে আমার কোনো আত্মীয়স্বজন এখানে টেন্ডারবাজি বা চাঁদাবাজি করবে না—সেই নিশ্চয়তা দিচ্ছি।”

বক্তব্যে আন্দালিভ রহমান পার্থ ২০০৮ সালের স্মৃতিচারণা করে বলেন, বাবার মৃত্যুর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে এই আসনের দায়িত্ব দিয়ে আগলে রেখেছিলেন। এবারও বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর প্রার্থিতা প্রত্যাহার করে তাঁকে সমর্থন দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পার্থ ঘোষণা দেন, “বিএনপি ও বিজেপি ভাই ভাই, ঐক্য ছাড়া উপায় নাই।” তিনি সাফ জানিয়ে দেন, ভোলায় মারামারি বা প্রতিশোধের রাজনীতি থাকবে না; বরং সবাইকে নিয়ে একটি ‘মানবিক ভোলা’ গড়ে তোলা হবে। দলমত নির্বিশেষে যোগ্যতার বিচারে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিজেপি চেয়ারম্যান বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। জামায়াত বা ইসলামী আন্দোলন—কারও সঙ্গেই কোনো প্রকার সংঘাত করা যাবে না। প্রচারণার শুরুতে তিনি উত্তর দিঘলদী ইউনিয়নের বলিয়া গ্রামে তাঁর বাবা সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর কবর জিয়ারত করেন। বর্তমানে তিনি ভোলার উকিলপাড়ায় নিজ বাসভবনে অবস্থান করছেন এবং আগামী কয়েকদিন নির্বাচনী এলাকায় ঝটিকা সফর ও গণসংযোগ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

ভোলায় জনতার ঢলে সিক্ত বিজেপি চেয়ারম্যান; টেন্ডারবাজি ও চাঁদাবাজিমুক্ত ‘মানবিক ভোলা’ গড়ার অঙ্গীকার

‘ভোলা আমার বাপের বাড়ি, মার্কা আমার গরুর গাড়ি’: প্রচারে নেমেই পার্থের হুঙ্কার

Update Time : ১০:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬