ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
অক্টোবর পরবর্তী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৮ জনে

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৯ বছরের শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছে ৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে চালানো এক ভয়াবহ বিমান হামলায় নিহত হয় আদেল লাফি আল-নাজ্জার নামের ওই শিশুটি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই করুণ মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

কেবল দক্ষিণ গাজায় নয়, উত্তর গাজাতেও ইসরায়েলি তাণ্ডব অব্যাহত রয়েছে। সেখানে গোলাগুলিতে এক ফিলিস্তিনি নারী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকেই বেইত লাহিয়া, জাবালিয়া শরণার্থী শিবির এবং খান ইউনিসের বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় একযোগে ইসরায়েলি আর্টিলারি শেলিং ও বিমান হামলা চালানো হয়। প্রতিটি হামলাই আবাসিক এলাকা লক্ষ্য করে পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

গত বছরের অক্টোবরে নামমাত্র ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে ফিলিস্তিনিদের ওপর হামলা থামেনি। বরং সেই সময়ের পর থেকে আজ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৮ জনে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বারংবার আহ্বান সত্ত্বেও গাজার সাধারণ নাগরিকরা প্রতিনিয়ত এই প্রাণঘাতী সংঘাতের শিকার হচ্ছেন। ক্রমাগত এই হামলা ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় পুরো উপত্যকায় এক ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

অক্টোবর পরবর্তী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৮ জনে

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৯ বছরের শিশুর মৃত্যু

Update Time : ০৯:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬