ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মুখস্থবিদ্যার বদলে দক্ষতাভিত্তিক শিক্ষা এবং ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ চালুর উদ্যোগ

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই ও মিড-ডে মিল চালুর বড় ঘোষণা সরকারের

ছবি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং বিশ্বমানের করে গড়ে তুলতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছে সরকার। শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা থেকে শুরু করে পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মতমিডডে মিলচালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ সোমবার (৯ মার্চ) রাজধানীতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত এক নীতিনির্ধারণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, বর্তমান সরকার শিক্ষাকে কেবল মুখস্থনির্ভরতার গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চায় না। বরং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং বাস্তব দক্ষতা গড়ে তোলাই এখন সরকারের প্রধান লক্ষ্য। শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে তিনিওয়ান টিচার, ওয়ান ট্যাবকর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন, যার মাধ্যমে শিক্ষকরা প্রযুক্তির সহায়তায় আরও উন্নত পাঠদান করতে সক্ষম হবেন। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং শিক্ষকদের জন্য আধুনিক প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের দিকেও বিশেষ নজর দিচ্ছে মন্ত্রণালয়। মন্ত্রী জানান, স্কুলগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাধ্যতামূলক করা হচ্ছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্যতৃতীয় ভাষা’ (Third Language) শিক্ষার সুযোগ তৈরি করা হবে। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষায় আরও বেশি প্রতিযোগিতামূলক অবস্থানে থাকতে পারবে।

শিক্ষা মন্ত্রী আরও বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। সরকারের এই বহুমুখী পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানবসম্পদ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ এবং উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন, যারা সরকারের এই আধুনিক ও যুগোপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মুখস্থবিদ্যার বদলে দক্ষতাভিত্তিক শিক্ষা এবং ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ চালুর উদ্যোগ

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই ও মিড-ডে মিল চালুর বড় ঘোষণা সরকারের

Update Time : ০৮:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬