ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ড্রাইভারের সঙ্গে সম্পর্কের দাবি রবির, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ডলির

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী: আলোচনা তুঙ্গে সংগীতাঙ্গন

সংগৃহীত ছবি

দীর্ঘ এক যুগেরও বেশি সময় নীরব থাকার পর আবারও আলোচনায় দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে রবি চৌধুরী তার সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীর বিরুদ্ধে পরকীয়ার বিস্ফোরক অভিযোগ আনলে বিষয়টি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়।

রবির দাবি, বিপ্লব নামের এক গাড়িচালকের সঙ্গে ডলির সম্পর্কের কারণেই তাদের সংসার ভেঙেছিল। তবে এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছেন ডলি সায়ন্তনী।

পডকাস্টে রবি চৌধুরী দাবি করেন, দক্ষিণ কোরিয়া সফরের সময় পরিচয় হওয়া এক গাড়িচালক বিপ্লবের সঙ্গে ডলির গোপন যোগাযোগ ছিল। তার ফোনে একটি নম্বর ‘দুলাভাই’ নামে সংরক্ষিত দেখে রবির মনে সন্দেহ জাগে।

পরবর্তীতে ডলির বড় ভাই কণ্ঠশিল্পী বাদশা বুলবুলের মাধ্যমে রবি নিশ্চিত হন যে, তাদের পরিবারে ওই নামে কোনো দুলাভাই নেই। রবি জানান, এই অনৈতিক সম্পর্কের সত্যতা পাওয়ার পরই তিনি ডলিকে বিচ্ছেদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন।

অন্যদিকে, রবির এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে কড়া জবাব দিয়েছেন ডলি সায়ন্তনী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিচ্ছেদের সিদ্ধান্তটি আসলে তার নিজের ছিল এবং সে সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কারণগুলো স্পষ্ট করেছিলেন।

ডলি বলেন, “এত বছর পর ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই।” সম্মান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জানিয়ে তিনি আরও বলেন, উদ্দেশ্যমূলক এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নিতেও দ্বিধা করবেন না। সংগীতাঙ্গনের দুই তারকার এই ভার্চুয়াল যুদ্ধ এখন সাধারণ ভক্তদের মাঝেও সমালোচনার জন্ম দিচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ড্রাইভারের সঙ্গে সম্পর্কের দাবি রবির, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ডলির

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী: আলোচনা তুঙ্গে সংগীতাঙ্গন

Update Time : ০৪:৪৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬