ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিবাদ করায় মালিককে হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

এমপির আত্মীয় পরিচয়ে কোটালীপাড়া-টুঙ্গিপাড়ায় অবৈধ বালু উত্তোলন

গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জেলানির নাম ও আত্মীয় পরিচয়ের প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে শফিক বিশ্বাস নামের এক ঠিকাদারের বিরুদ্ধে। টুঙ্গিপাড়ার স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নিজের জমির সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী জমি থেকেও নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করছেন এই ঠিকাদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিক বিশ্বাস দীর্ঘদিন ধরেই ক্ষমতার দাপট দেখিয়ে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। জমির প্রকৃত মালিকরা যখন এই অবৈধ উত্তোলনের প্রতিবাদ করতে যান, তখন উল্টো তাদেরই বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জনপ্রতিনিধির আত্মীয় পরিচয়ের আড়ালে ক্ষমতার এই অপব্যবহার আইনের শাসনের পরিপন্থী। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, “তিনি নিজেকে এমপির ঘনিষ্ঠ লোক হিসেবে দাবি করেন, যার ফলে প্রশাসনকেও পরোয়া করেন না।”

অবৈধ বালু উত্তোলনের ফলে কৃষি জমি এবং পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল। দ্রুত এই বালু উত্তোলন বন্ধ করা এবং হুমকির বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ঘটনার সত্যতা যাচাই এবং এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদের দুপুরে শাহী স্বাদে ‘বাটার চিকেন বিরিয়ানি’

প্রতিবাদ করায় মালিককে হুমকি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

এমপির আত্মীয় পরিচয়ে কোটালীপাড়া-টুঙ্গিপাড়ায় অবৈধ বালু উত্তোলন

Update Time : ০৪:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬