ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
অগ্নিদগ্ধ ভবনে শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’ পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতারা

প্রথম আলো কার্যালয়ে হামলা: তদন্ত ও বিচার দাবি জামায়াতের

প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’ দেখতে আসে জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। কারওয়ান বাজার, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ |ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সংঘবদ্ধ হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে আয়োজিত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’ দেখতে এসে জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের এই দাবি জানান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘প্রথম আলো কার্যালয়ে যা ঘটেছে, আমরা আশা করব সরকার তার যথাযথ তদন্ত করে বিচার নিশ্চিত করবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে একদল উগ্রবাদী প্রথম আলোর কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট চালায় এবং ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। সেই ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ স্মৃতিকে উপজীব্য করে বিশিষ্ট শিল্পী মাহবুবুর রহমানের শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’ শুরু হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি।

আজ জামায়াতের সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই প্রদর্শনী পরিদর্শন করেন। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, মজলিশে শুরার সদস্য আতাউর রহমান সরকার, মিডিয়া সেলের সদস্য অলিউল্লাহ নোমান, মোশাররফ হোসেন মাসুদ এবং জামায়াত নেতা শাখাওয়াত হোসেন। শিল্পী মাহবুবুর রহমানের এই বিশেষ প্রদর্শনীটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

অগ্নিদগ্ধ ভবনে শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’ পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতারা

প্রথম আলো কার্যালয়ে হামলা: তদন্ত ও বিচার দাবি জামায়াতের

Update Time : ০৮:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬