ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
খুলনা থেকে ঢাকা—জনপ্রিয় প্রার্থীদের হারে বদলে গেল রাজনীতির চিরচেনা সমীকরণ; নতুনদের জয়জয়কারে ভাসছে দেশ

হেভিওয়েটদের ভরাডুবি: ব্যালট বিপ্লবে ধরাশায়ী মামুনুল, সারজিস ও জিএম কাদের

ভোটের মাঠে নাম ছিল, প্রভাব ছিল, ছিল দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভারতবু শেষ হাসি হাসতে পারলেন না দেশের রাজনীতির অনেক প্রভাবশালী মুখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, বহুদিনের শক্ত ঘাঁটি, প্রতিষ্ঠিত নেতৃত্ব আর পরিচিত মুখ সবকিছুকে ছাপিয়ে জয়ী হয়েছেন নতুন ও তরুণ নেতৃত্ব। এই পতন কেবল ব্যক্তিগত পরাজয় নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে এক পরিবর্তনের নতুন বার্তা।

খুলনা কক্সবাজারের লড়াই: খুলনা (ডুমুরিয়াফুলতলা) আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পরাজয় সবাইকে চমকে দিয়েছে। তিনি ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট পেলেও বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার ২ হাজার ৬০৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। একইভাবে কক্সবাজার (মহেশখালীকুতবডিয়া) আসনে জামায়াত নেতা ড. হামিদুর রহমান আযাদ ধানের শীষের প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের কাছে ৩৫ হাজার ৬২৮ ভোটের ব্যবধানে হেরে গেছেন।

রাজধানীর রাজপথে বড় পতন: ঢাকার আসনগুলোতেও দেখা গেছে হেভিওয়েটদের পতন। ঢাকা১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির ববি হাজ্জাজ। ঢাকা১৬ আসনে ফুটবলার আমিনুল হককে হারিয়ে বাজিমাত করেছেন জামায়াতের আব্দুল বাতেন। ঢাকা৮ আসনে মির্জা আব্বাসের কাছে পরাজিত হয়েছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা৯ আসনে হাবিবুর রশিদের কাছে হেরেছেন ডা. তাসনিম জারা। ১২ নম্বর আসনে জামায়াত প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরেছেন সাইফুল হক।

রংপুর বরিশালের চিত্র: রংপুর (সদর) আসনে দীর্ঘদিনের রাজত্ব হারিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জামায়াত প্রার্থী মো. মাহবুবুর রহমান ১ লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট পেয়ে জয়ী হন, যেখানে জি এম কাদের পেয়েছেন মাত্র ৪৩ হাজার ৩৮৫ ভোট। বরিশালের দুটি আসনেই পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। বরিশাল৫ আসনে তিনি মজিবর রহমান সরোয়ারের কাছে এবং বরিশাল৬ আসনে আবুল হোসেন খানের কাছে পরাজিত হন।

বগুড়া পঞ্চগড়ে চমক: বগুড়া২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। পঞ্চগড়১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারজিস আলম হাড্ডাহাড্ডি লড়াই করে বিএনপির নওশাদ জমিরের কাছে ৮ হাজার ৩০৪ ভোটের ব্যবধানে হেরে যান। এছাড়া ঝিনাইদহ৪ আসনে রাশেদ খান তৃতীয় হয়েছেন এবং চাঁপাইনবাবগঞ্জ৩ আসনে বর্ষীয়ান হারুনুর রশীদ হারুনকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন জামায়াতের নুরুল ইসলাম বুলবুল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খুলনা থেকে ঢাকা—জনপ্রিয় প্রার্থীদের হারে বদলে গেল রাজনীতির চিরচেনা সমীকরণ; নতুনদের জয়জয়কারে ভাসছে দেশ

হেভিওয়েটদের ভরাডুবি: ব্যালট বিপ্লবে ধরাশায়ী মামুনুল, সারজিস ও জিএম কাদের

Update Time : ০৯:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬