ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিকেলে জসীম উদ্দিনের ভোট বর্জন; রাত নামতেই উৎসবমুখর পরিবেশে হাসনাতের বিজয় নিশ্চিত

দেবিদ্বারে ১১৬ কেন্দ্রেই জয় হাসনাত আব্দুল্লাহর: বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা (দেবিদ্বার) আসনে বিশাল জয় পেয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক তাঁর নির্বাচনী এলাকার সবগুলো কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৫ মিনিটে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও রাকিবুল ইসলাম ঢাকা পোস্টকে এই ফলাফল নিশ্চিত করে হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, দেবিদ্বার আসনের মোট ১১৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই হাসনাত আব্দুল্লাহ তাঁর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে ছিলেন। তিনি বলেন, “আমরা সবগুলো কেন্দ্রের ফলাফল একত্রিত করার চূড়ান্ত কাজ করছি, তবে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন, যার মধ্যে নারী ও পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

এদিকে, এই আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন গণঅধিকার পরিষদ মনোনীত এবং বিএনপি সমর্থিত প্রার্থী জসীম উদ্দিন। তিনিট্রাকপ্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে ভোটগ্রহণের দিন বিকেলেই নাটকীয় মোড় নেয় নির্বাচনী পরিস্থিতি। বিকেল ৫টার দিকে একটি ফেসবুক লাইভে এসে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জসীম উদ্দিন। তাঁর এই বর্জনের সিদ্ধান্তের পরও ভোট গণনা শেষে হাসনাতের নিরঙ্কুশ জয়ের খবর আসে।

উল্লেখ্য, হাসনাত আব্দুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা এবং জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ সংগঠক হওয়ায় তরুণ প্রজন্মের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ছিল। নির্বাচনী মাঠ বিশ্লেষকদের মতে, জামায়াত ও এনসিপির সমন্বয়ে গঠিত ১১ দলীয় জোটের শক্ত অবস্থান এবং জেনজি ভোটারদের সমর্থন এই আসনে তাঁর জয়কে সহজতর করেছে। দেবিদ্বারে হাসনাতের এই বিজয়কে নতুন রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

বিকেলে জসীম উদ্দিনের ভোট বর্জন; রাত নামতেই উৎসবমুখর পরিবেশে হাসনাতের বিজয় নিশ্চিত

দেবিদ্বারে ১১৬ কেন্দ্রেই জয় হাসনাত আব্দুল্লাহর: বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

Update Time : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬