ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজয় নিয়ে আত্মবিশ্বাস: "জয়ের ব্যাপারে আমরা শতভাগ কনফিডেন্ট" —তারেক রহমান।

১৩ কোটি ভোটারের জন্য আজ এক স্মরণীয় দিন: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়াকে একটি ঐতিহাসিক স্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের সার্বিক পরিবেশ ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে নির্বাচনে নিজের দলের জয়ের ব্যাপারেআলহামদুলিল্লাহবলে পূর্ণ আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান বলেন, “রাজধানী ঢাকা শহরে আমি যতটুকু দেখেছি, তাতে মনে হয়েছে ভোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। মানুষ অত্যন্ত উৎসাহউদ্দীপনা নিয়ে কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন।তিনি আরও উল্লেখ করেন যে, গত দুই দিন ধরে মানুষ যেভাবে লঞ্চ, স্টিমার, ট্রেন বাসে করে ঢাকা ছেড়ে গ্রামে গিয়েছেন, তা প্রমাণ করে দীর্ঘ সময় পর ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে কতটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করছিল।

বিএনপি প্রধান তাঁর বক্তব্যে গত ১৭ বছরের বঞ্চনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “এই দিনটি শুধু আমাদের রাজনৈতিক আন্দোলনের সফলতা নয়, এটি বাংলাদেশের কোটি কোটি ভোটারের অধিকার আদায়ের দিন। প্রায় ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আজ সেই অবসান ঘটিয়ে প্রায় ১৩ কোটি ভোটারের জন্য এক স্মরণীয় দিন রচিত হয়েছে।

তারেক রহমান প্রত্যাশা করেন যে, দিনভর এই উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে এবং দিনশেষে জনগণের রায়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তাঁর মতে, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে তারা দেশে পরিবর্তনের পক্ষে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

বিজয় নিয়ে আত্মবিশ্বাস: "জয়ের ব্যাপারে আমরা শতভাগ কনফিডেন্ট" —তারেক রহমান।

১৩ কোটি ভোটারের জন্য আজ এক স্মরণীয় দিন: তারেক রহমান

Update Time : ০৫:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬