ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মহেশখালী থেকে সীতাকুণ্ড হয়ে বন্দরনগরী; নির্বাচনি বৈতরণী পার হতে উপকূলীয় অঞ্চলে জামায়াতের বিশাল শো-ডাউন

একদিনে ৫ জনসভা: আজ চট্টগ্রাম ও কক্সবাজার চষে বেড়াবেন জামায়াত আমির

নির্বাচনি প্রচারণার শেষ মুহূর্তে এসে ঝোড়ো সফরে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দেশের দুই গুরুত্বপূর্ণ জেলা কক্সবাজার ও চট্টগ্রাম চষে বেড়াবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একদিনের এই ঝটিকা সফরে তিনি পাঁচটি পৃথক জনসভা ও একাধিক মতবিনিময় সভায় অংশ নেবেন। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এসব জনসভা ঘিরে উপকূলীয় এই দুই জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জামায়াত।

সফরসূচি অনুযায়ী, আজ সকালে ডা. শফিকুর রহমান কক্সবাজারের মহেশখালীতে একটি নির্বাচনি জনসভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন। মহেশখালীর জনসভা শেষে তিনি কক্সবাজার সদর এলাকায় যাবেন। সেখানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সদরের বড় একটি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। কক্সবাজারের নির্বাচনি হাওয়া নিজেদের পালে টানতেই আমিরের এই ঝটিকা সফর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দুপুরের পর জামায়াত আমিরের গন্তব্য হবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। প্রথমে তিনি চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এরপর বিকেল গড়াতেই তিনি যাবেন সীতাকুণ্ডে, যেখানে তিনি আরও একটি জনসভায় বক্তব্য রাখবেন। দিনের শেষ কর্মসূচিতে অংশ নিতে ডা. শফিকুর রহমান সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরী এলাকায় পৌঁছাবেন। সেখানে আয়োজিত বিশাল নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখার মধ্য দিয়ে তিনি তাঁর দিনব্যাপী বর্ণাঢ্য এই সফর সমাপ্ত করবেন।

জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে দলীয় প্রধানের উপস্থিতিতে নির্বাচনি মাঠে জামায়াতের অবস্থান আরও সুসংহত হবে বলে আশা করছেন স্থানীয় প্রার্থীরা। জনসভাগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

মহেশখালী থেকে সীতাকুণ্ড হয়ে বন্দরনগরী; নির্বাচনি বৈতরণী পার হতে উপকূলীয় অঞ্চলে জামায়াতের বিশাল শো-ডাউন

একদিনে ৫ জনসভা: আজ চট্টগ্রাম ও কক্সবাজার চষে বেড়াবেন জামায়াত আমির

Update Time : ০১:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬