ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন: বিরোধী নেতাকর্মীদের আইনি জটিলতা থেকে মুক্তির পথ প্রশস্ত

১৭ বছরের ১০০০টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

দীর্ঘ ১৭ বছর ধরে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় ইতিমধ্যে ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এক খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে গণমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় বিরোধী দলের নেতাকর্মীদের দমনে যেসব মামলা করা হয়েছিল, সেগুলোকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে চিহ্নিত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে এই বড় সংখ্যক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে কয়েক হাজার নেতাকর্মী দীর্ঘদিনের আইনি লড়াই ও হয়রানি থেকে মুক্তি পেতে যাচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় উল্লেখ করা হয়, বিগত ১৭ বছরে দায়ের হওয়া এসব মামলা শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। পর্যায়ক্রমে আরও অনেক মামলা পর্যালোচনার অধীনে রয়েছে এবং যাচাই-বাছাই শেষে সেগুলোও প্রত্যাহারের তালিকায় আসতে পারে। সরকারের এই পদক্ষেপকে দেশের রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক করার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি বড় উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন: বিরোধী নেতাকর্মীদের আইনি জটিলতা থেকে মুক্তির পথ প্রশস্ত

১৭ বছরের ১০০০টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

Update Time : ০৬:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬